স্ট্রিম সংবাদদাতা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মাহবুব হোসেন বাবু (২৮) উপজেলার পশ্চিম সাদেকপুর গ্রামের দুলাল রাঢ়ীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
তবে নিহতের স্বজন-সমর্থকদের একটি পক্ষের দাবি, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন এবং রাজনৈতিক কারণেও তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি জমিজমা-সংক্রান্ত বিরোধের ফল।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মোমিনউদ্দিন বলেন, মঙ্গলবার রাতে চুনারচর এলাকার একটি চায়ের দোকানে জমি নিয়ে বিরোধের জেরে বাবুকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় এক ছাত্রলীগ নেতা দাবি করেন, মাহবুব হোসেন বাবু ছাত্রলীগের কর্মী ছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন।
তাঁর অভিযোগ, এ কারণেই পশ্চিম সাদেকপুর গ্রামের কয়েকজন বিএনপি-সমর্থক তাঁকে চুনারচর এলাকার একটি চায়ের দোকানের সামনে লাঠিপেটা করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহতের ভাই নীরব রাঢ়ীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর বোন পরিচয় দেওয়া এক নারী ফোন ধরেন। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন জমাদ্দার বলেন, ঘটনাটি পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
ওসি মো. মোমিনউদ্দিনও বলেন, প্রাথমিক তদন্তে এটি জমিজমা-সংক্রান্ত বিরোধের ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

.png)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রবেশে রাত ১০টার বিধিনিষেধ বাতিলসহ তিন দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘অবরোধবাসিনী’ নামের একটি প্ল্যাটফর্ম।
৬ ঘণ্টা আগে
ঢাকা সফর করে গেলেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা ‘র’ প্রধান পরাগ জৈন। গতকাল রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির তিন শীর্ষ কর্মকর্তা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান আটকে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
৮ ঘণ্টা আগে