স্ট্রিম প্রতিবেদক

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পুঁথিগত শিক্ষার গণ্ডি পেরিয়ে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মান বজায় রাখতে পারছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আক্ষেপ করে বলেন, একবিংশ শতাব্দীতে এসেও শিক্ষা, গবেষণা ও জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি।
সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে গবেষণা, প্রকাশনা, সাইটেশন ও উদ্ভাবনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এই বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সনদনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে হবে। অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।’
চতুর্থ শিল্পবিপ্লবের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা ও ন্যানো টেকনোলজিসহ আধুনিক প্রযুক্তি বিশ্বব্যবস্থা ও কর্মক্ষেত্রকে আমূল বদলে দিচ্ছে। এর ফলে যেমন প্রচলিত চাকরির বাজারে পরিবর্তন আসছে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে।’

তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এখন অপরিহার্য।’
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরির অন্যতম নিয়ামক। এ কারণে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তোলার পাশাপাশি পাঠ্যক্রম প্রণয়নে শিল্পখাতের চাহিদাকে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলক বেশি উল্লেখ করে তারেক রহমান বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে ব্যর্থতাই এর অন্যতম কারণ। তিনি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা কারিকুলাম পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, নৈতিক মূল্যবোধসম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব দূর করা সম্ভব নয়।
তিনি জানান, সরকার উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে বাণিজ্যিকীকরণের লক্ষ্যে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ‘সিড ফান্ডিং’ ও ‘ইনোভেশন গ্রান্ট’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা তৈরি করা, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে চাকরিপ্রার্থী না হয়ে কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে উঠতে পারে।
সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট এবং সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনাও গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতায় বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার ও প্রোডাক্ট সোর্সিং ফেয়ারের মতো আয়োজনকে উৎসাহিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ইউজিসির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ইউজিসির সচিব ফখরুল ইসলাম বক্তব্য দেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি মামলার সবকটিতেই জামিন পেলেন তিনি।
১০ মিনিট আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় গত রবিবার নিহত হন সাতক্ষীরার বাসিন্দা শফিকুল ইসলাম ও তাঁর নিকট আত্মীয় নাহিদুল ইসলাম নাহিদও। লেবানন প্রবাসী তাঁদের নিকট আত্মীয় দুই পরিবারে মৃত্যুর বিষয়টি জানান। এছাড়া সরকারিভাবে লেবাননে বাংলাদেশি দূতাবাস তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
২৭ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে একাধিক হত্যা ও ছিনতাই মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। আত্মরক্ষার্থে পুলিশের চালানো গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন। এ সময় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সংস্থাটি বলছে, গ্রেফতার তিনজনই শীর্ষ ছিনতাইকারী।
৪৩ মিনিট আগে
রাজশাহী নগরীতে চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার একজন আসামিকে থানা থেকেই ‘জামিন’ দেওয়া হয়েছে। অপর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার নগরীর মতিহার থানা এলাকায় মো. তুষার নামে এক যুবককে নির্যাতন করা হয়।
২ ঘণ্টা আগে