স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরের সিঁধ কেটে সোবহান প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়।
রোববার (১০ মে) দিবাগত রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এলাকাবাসী জানায়, খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় ঠান্ডু মোল্লা ও রুহুল প্রামাণিক পরিবারের মধ্যে বিরোধ চলছে। ২০২৩ সালে ঠান্ডু মোল্লার লোকজন প্রতিপক্ষ মোশাররফ প্রমাণিক ও তাঁর ছেলে জামাল প্রমাণিককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। নিহত সোবহান প্রামাণিকের ছেলে মাসুদ, ভাতিজা শান্ত, হামিদ এই জোড়া খুন হত্যা মামলা আসামি।
স্থানীয়দের ধারণা, পূর্ব শক্রতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
জোড়াখুন হত্যা মামলার বাদীর চাচা আব্দুল মোতালেব বলেন, ‘২০২৩ সালে ঠান্ডু মোল্লার লোকজন আমার বড় ভাই মোশাররফ প্রামাণিক ও ভাতিজা জামাল প্রামাণিককে হত্যা করে। এ ঘটনায় আদালতে মামলা চলছে। আমাদের আশঙ্কা জোড়া খুন মামলা থেকে বাঁচতেই তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমার এই হত্যার সুষ্ঠ তদন্ত চাই।’

.png)

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর শিল্প ও উৎপাদন খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে তিনি বাংলাদেশ-চীন বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি বাড়ানোরও আহ্বান জানান।
৬ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ৩০ আগস্ট পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
২৬ মিনিট আগে
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া কৌশল ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে।
৩৫ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সম্ভাবনা ও নতুন নিয়োগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাদের ভাষ্য, এ বিষয়ে নীতিনির্ধারণী ফোরামে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
১ ঘণ্টা আগে