গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৪
এসআই আসাদুজ্জামান টিটন মিয়া। ছবি: সংগৃহীত
এসআই আসাদুজ্জামান টিটন মিয়া। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান টিটন মিয়া নামে এক পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছুটিতে শনিবার গ্রামে বাড়িতে আসেন আসাদুজ্জামান। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে, তিনি আইপিএস মেরামত করছিলেন। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত