স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় এই সংবাদ সম্মেলন হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এই সংবাদ সম্মেলন জাতীয় সংসদের শপথ কক্ষে হবে।
স্পিকার শুক্রবার দুপুরে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন। গত ১৯ জুলাই তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককে যান। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তাঁর কিছু জানা নেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কী করবেন না করবেন, সেটি আমি জানি না। তিনি দেশের প্রথম ব্যক্তি।’
স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবেন না করবেন, তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছে করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংসদীয় রীতি।’
সফর সংক্ষিপ্ত করলেন কেন– এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ আছে। আর গতকাল (বৃহস্পতিবার) আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে, তাই আমি দেশে ফিরে এসেছি।’
১৯ জুলাই স্পিকার ঢাকা থেকে ব্যাংককে যান চিকিৎসার জন্য। নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি দেশে ফিরলেন। স্পিকারের আগাম দেশে ফেরা রাষ্ট্রপতির পদ থেকে মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে। কারণ, নিয়মানুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগপর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার।

.png)

জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তিন সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, তাঁর দৃঢ়তা ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।
১৮ মিনিট আগে
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ শিশু।
২ ঘণ্টা আগে
রাজশাহীর ই-কমার্স প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পবা থানায় গত ২১ জুলাই ম্যাংগো লাভারের কর্ণধার মুরাদ পারভেজ (৩২) ও তাঁর বন্ধু শের আলী দুলালের (৩৬) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে