স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের র্যাম্প ভেঙে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাস ডুবির ঘটনায় চালক, সহকারী ও সুপারভাইজরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজর আজমল হোসেন (৩৮), হেলপার শাকিব হোসেন (২২)।
শুক্রবার রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় এই গ্রেপ্তার তিনজনসহ এসবি সুপার বাস পরিচালনাকারী কর্তৃপক্ষের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
বাসটি পানিতে পড়ার আগে চালক ও হেলপার বাস থেকে কৌশলে করবী ফেরিতে লাফ দিয়ে নেমে যান। বাস থেকে পড়ে চালক সাঁতার কেটে পন্টুনের কাছে এলে নৌ পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করা হয়। পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চালক, হেলপার ও সুপারভাইজরকে গোয়ালন্দঘাট থানা-পুলিশের হেফাজতে রাখা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নৌ-পুলিশের করা মামলায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজরকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনাটি ঘটে। দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি উদ্ধার করে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে