স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা সিটির সামনে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অন্তত ৫০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার সদস্যরা।
আজ বুধুবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই তথ্য জানিয়েছেন কলাবাগান থানার পরির্দশক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।
তিনি স্ট্রিমকে বলেন, ‘এখন পর্যন্ত অন্তত ৫০ জনকে আটক করেছি। আটককৃতরা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বসুন্ধরা সিটির সামনে একাধিক জায়গায় জড়ো হয়েছিলেন। দুপুর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৪টা) বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বসুন্ধরার সামনে বিএনপির কয়েক কর্মী স্ট্রিমকে বলেন, পুলিশের পাশাপাশি আমরাও ধরে দিয়েছি। যারা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন কিংবা মিছিলের জন্য জড়ো হয়েছিলেন তাঁদের কেউই এই এলাকার নয়। ধরার সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাদের অধিকাংশই নারায়ণগঞ্জ এলাকা থেকে এসেছেন।
এদিকে ডিসি মিডিয়া তালেবুর রহমান জানিয়েছেন, আজ দুপুরের দিকে কারওয়ান বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এসময় পুলিশ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছেন। তাদের কাছ থেকে ককটেল উদ্ধার হয়েছে।
তিনি বলেন, তেজগাঁওয়ের ঘটনা সম্পর্কে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম আজ বিকেল ৫ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে