স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ১৬টি শয্যা বরাদ্দ থাকলেও বর্তমানে এখানে ভর্তি আছে অর্ধশতাধিক শিশু। ফলে প্রতি শয্যায় তিন থেকে চারজন করে রোগীকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) সরেজমিনে হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ১৬টি শয্যায় ৫০টির বেশি শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী ও স্বজনদের অতিরিক্ত ভিড়ে ওয়ার্ডজুড়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তীব্র গরমে পর্যাপ্ত বায়ু চলাচল ও আলোর অভাবে শিশুদের কষ্ট আরও বেড়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, বুধবার হাম কর্নারে ভর্তি ৫৯ জন শিশুর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পিআইসিইউতে (PICU) স্থানান্তর করা হয়েছে। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন নতুন রোগী এখানে ভর্তি হচ্ছে।
হাসপাতালে ভর্তি হওয়া এক শিশুর মা সরমিলা ইয়াসমিন বলেন, ‘শিশুকে বুকের দুধ খাওয়ানো বা ওষুধ দেওয়ার মতো ন্যূনতম জায়গাও নেই। তিনটি শিশুর জন্য একটি বিছানা, তার ওপর ছোট কক্ষ। এই গরমে তারা আরও অসুস্থ হয়ে পড়ছে।’
চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। হাসপাতালের শিশু ওয়ার্ডের এমন ঘিঞ্জি পরিবেশে আক্রান্ত শিশুদের সংস্পর্শে অন্য রোগে চিকিৎসাধীন শিশুরাও নতুন করে সংক্রমণের ঝুঁকিতে পড়ছে।
শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা বলেন, ‘রোগীর চাপ সামাল দিতে আমরা হিমশিম খাচ্ছি। সামান্য সুস্থ হলেই শিশুদের অন্য ওয়ার্ডে সরিয়ে নিতে হচ্ছে, যাতে নতুন গুরুতর রোগীদের জায়গা দেওয়া যায়। একই বিছানায় একাধিক শিশুকে রাখা চিকিৎসকদের জন্যও অস্বস্তিকর, কিন্তু জায়গা না থাকায় আমাদের বাধ্য হয়েই তা করতে হচ্ছে।’
এদিকে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কেন্দ্রের সদস্যসচিব ডা. সুশান্ত বড়ুয়া সতর্ক করে বলেছেন, সংক্রমণের এই ঊর্ধ্বগতি এবং হাসপাতালের সীমিত অবকাঠামো পরিস্থিতিকে দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ করে তুলতে পারে।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত মহানগর এলাকায় হামের উপসর্গ নিয়ে ৮২টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত ৩৭৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে ৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, অনেক শিশু টিকা নেওয়ার আগেই আক্রান্ত হচ্ছে, তাই মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে