স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় একটি ভটভটির সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (৯ মার্চ) সকালে বাঘা-লালপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী বধুপাড়া গ্রামের বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের রকেনা বেগম (৯০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি-চালিত অটোরিকশার চালক যাত্রী নিয়ে বাঘা আসছিলেন। বাঘা-লালপুর সড়কে বাঘা উপজেলার চন্ডিপুরে একটি ভটভটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সিএনজির পাঁচ যাত্রীই গুরুত্বর আহত হন। এ সময় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আর দুজন চিকিৎসাধীন। এ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এদিকে গতকাল রোববার দিবাগত রাতে রাজশাহী মহানগরের কাজীহাটায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহীর নাম মো. রিফাত (২০)। তার বাড়ি নগরের কলাবাগান এলাকায়।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, রাত ৮টার দিকে ওভারটেক করার সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রিফাতের মৃত্যু হয়। পরে কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। নিহত তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে