স্ট্রিম সংবাদদাতা
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট আবেদনটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদে নিজ দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিলের কথা বলা হয়েছে। সেই বিধান রেখেই গত ৬ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনেরতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।
এর আগেও একবার অনুচ্ছেদটি সংশোধনের দাবিতে রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে হাইকোর্টের একটি একক বেঞ্চে রিটটি খারিজ হয়ে যায়।
মঙ্গলবারের আদেশের পর এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিজয়। হাইকোর্ট বিভাগ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন।’

.png)

হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদি হাসান। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানা থেকে মাহদিসহ আটক ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাজু আহমেদ।
৪ মিনিট আগে
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত হওয়া কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
১৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
৩৯ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের।
১ ঘণ্টা আগে