বাসস

যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। পরে জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, যুদ্ধপরিস্থিতির কারণে প্রায় ৪০ দিন আটকে রয়েছে ‘বাংলার জয়যাত্রা’। পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মতির পর বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশে রওনা হয়। পথে প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার সকালে কাছাকাছি এসে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়। কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করে। ফলে জাহাজটি আবার আরব আমিরাতের শারজাহ বন্দরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমডোর মাহমুদুল মালেক জানান, ইরান সরকারের নির্দেশনা মেনেই হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়। কিন্তু তা মেলেনি। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনো চলছে। ‘বাংলার জয়যাত্রা’ এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। তবে পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে।
তিনি বলেন, জাহাজের ৩১ নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতোমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে ১২ ডলার করেছি। বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স ঘোষণা দেওয়া হচ্ছে।
বিএসসির তথ্যে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিরোধ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালালে পরিস্থিতি জটিল আকার নেয়।
গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে যুদ্ধপরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে শারজাহ বন্দরে ফিরে যেতে বাধ্য হয়।

স্বাধীনতার পর বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে সর্বোচ্চসংখ্যক বিল পাসের রেকর্ড সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম।
২০ মিনিট আগে
লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত দিপালীর বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসনে।
১ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
সব ধাপ পেরিয়ে মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঠিক আগমুহূর্তে আটকে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫ সহকারী পরিচালক পদের নিয়োগপ্রক্রিয়া। অভিযোগ উঠেছে, সংসদ নির্বাচনের পর কমিশনেরই এক সদস্যের চাপে এই নিয়োগ স্থগিত রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে