স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে উচ্চমাত্রার সম্পূরক শুল্ক আরোপ করেছিল, তা কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে হোয়াইট হাউস। শুক্রবার (বাংলাদেশ সময়) এই ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন জানায়, একাধিক দফা আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে দুই দেশ। বাংলাদেশের জন্য এ ঘোষণাকে 'একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়' বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য বাংলাদেশের শুল্ক আলোচক দলকে অভিনন্দন জানাই। এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।’
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আলোচনার ধারাবাহিকতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একাধিকবার বসেছেন আলোচনার টেবিলে। যুক্তরাষ্ট্রের চাওয়া ছিল বাণিজ্য ঘাটতি কমানো, অভ্যন্তরীণ বাজারে নীতি সমন্বয় এবং আমদানি বৈচিত্র্য বৃদ্ধি। বাংলাদেশ শুল্ক ছাড়ের পাশাপাশি এসব ক্ষেত্রে অগ্রগতি দেখানোর কৌশল গ্রহণ করে।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘শুল্কহার প্রত্যাশার তুলনায় ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনায় আমাদের আলোচকেরা ব্যতিক্রমী কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটল প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের আলোচক দল বছরের শুরু থেকেই কঠিন আলোচনায় নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করেছে। তাঁরা কেবল শুল্ক নয়, বরং অশুল্ক বাধা, নিরাপত্তা উদ্বেগ ও কৌশলগত অর্থনৈতিক স্বার্থের বিষয়গুলো দক্ষভাবে মোকাবিলা করে একটি অনুকূল চুক্তির ভিত্তি তৈরি করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অর্জন কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করেছে তা নয়, বরং নতুন সুযোগ, দ্রুততর প্রবৃদ্ধি এবং টেকসই সমৃদ্ধির পথও উন্মুক্ত করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ আজ নিঃসন্দেহে আরও উজ্জ্বল।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে