
বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ি জনপদে ডায়রিয়া মোকাবিলায় জরুরি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৩ মে) বলিপাড়া জোনের (৩৮ বিজিবি) উদ্যোগে রেমাক্রী ও তিন্দু এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইন চালানো হয়।
বলিপাড়া জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইতিমধ্যে নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আক্রান্ত হয়েছেন। পাহাড়ি অঞ্চলের কঠিন যোগাযোগব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট এবং প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইনের অভাবে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
প্রয়োজনীয় ওষুধ, ওরাল স্যালাইন, কলেরা স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি দেওয়ার পাশাপাশি বিজিবি সদস্যরা স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীকে ডায়রিয়া প্রতিরোধ, নিরাপদ পানির ব্যবহার এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেন।
বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, ‘স্থানীয় মানুষের আস্থা অর্জন, পারস্পরিক সম্প্রীতি এবং পাহাড়ি জনপদের জীবনমান উন্নয়নে বিজিবি সব সময় কাজ করছে।’
.png)
-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরিশালের বেতাগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামরুল হাসান।
৮ মিনিট আগে-c3433c-256x144.webp)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে মারধরের পরে মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখালি চরপাড়া গ্রামের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দেশের সবাই নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করছে জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কাজে জড়িতদের তথ্য পাওয়া মাত্রই আইনের আওতায় আনা হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে
২ ঘণ্টা আগে