স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নতুন করে আরও এক হাজার হেক্টরের বোরো ধানের জমি তলিয়ে গেছে।
সোমবার (৪ মে) কৃষি বিভাগের হিসাবমতে, এ নিয়ে জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি উপজেলাসহ আটটি উপজেলার হাওরাঞ্চলে মোট ১০ হাজার ৩৫ হেক্টর জমির পাকা ধান পানিতে নিমজ্জিত। এর মধ্যে শুধু ইটনার হাওরেই ডুবে আছে প্রায় তিন হাজার হেক্টরের বেশি জমি। জেলায় মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আনুমানিক ৩৬ হাজার।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, উজানের ঢলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে হাওরাঞ্চলের নদ-নদীর পানি। জমিতে জলাবদ্ধতার কারণে বাড়তি মজুরি দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। রোদ না থাকায় নষ্ট হয়ে গেছে শত শত মণ মাড়াই করা ধান। বৃষ্টিতে মাড়াই করা ফসল নষ্ট হওয়ার ভয়ে নতুন করে ধান কাটতে চাইছেন না কৃষকেরা। কষ্টে ফলানো ফসলের এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
ইটনা হাওরের কৃষক কামাল উদ্দিন বলেন, ‘একদিকে ক্ষেতের পাকা ধান তলিয়ে যাচ্ছে, অন্যদিকে কাটা ধান মাড়াই করে শুকানো নিয়ে বিপাকে আছি। বৃষ্টিতে খলায় রাখা ধান শুকাতে না পারায় ধানে চারা গজিয়ে গেছে। কিছু ধান পচেও গেছে।’

অষ্টগ্রাম হাওরের কৃষক মনসুর মিয়া বলেন, ‘আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। ধান কাটার শ্রমিক পাইনি। এখন নষ্ট হওয়া ধান রোদে দিয়েছি। এসব ধান বাজারে বিক্রি করা যাবে না। তবুও দেখি যদি কিছু ধান ভালো বের হয়, তাহলে ভাঙা চাল হলেও খাওয়া তো যাবে।’
মিঠামইন হাওরের কৃষক গফুর মিয়া বলেন, ‘আগে ধান কাটার শ্রমিকের মজুরি ছিল ৭০০ থেকে ৮০০ টাকা। এখন বিপদে পড়েছি, তাই ১৫০০ থেকে ২০০০ টাকার নিচে কোনো শ্রমিক ধান কাটতে চায় না। তাছাড়া শ্রমিক পাওয়াও যাচ্ছে না।’
নিকলি আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আখতার ফারুক জানান, রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত জেলায় ৩২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সোমবার সারা দিনই থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, জেলায় মোট ১০ হাজার ৩৫ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইটনা ও অষ্টগ্রাম উপজেলার হাওরের কৃষকেরা। কৃষি মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সে জন্য কাজ চলছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে