হামের উপসর্গে আরও মৃত্যু ৫, আক্রান্ত ১১৩৭ শিশু
স্ট্রিম প্রতিবেদকঢাকা

হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ শিশু।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮৭ এবং সন্দেহজনক হামে ৯৫০ শিশু।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭১৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৫ শিশু। এখন পর্যন্ত মোট মারা গেছে ৮১০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ১৫০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৬ শিশু। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ১৯৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
.png)






-7410ee-256x144.webp)