স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এক বিভাগের ছয়জনসহ বিভিন্ন বিভাগের ১৬ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় এই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয় থেকে ছুটিকালীন পাওয়া সব অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনজনিত কারণে আরও এক সহকারী অধ্যাপককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের বিষয় নিশ্চিত করা হয়। চাকরিচ্যুতদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সর্বোচ্চ ৬ জন শিক্ষক রয়েছেন।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, চাকরিচ্যুত শিক্ষকরা অননুমোদিতভাবে শিক্ষাছুটি নিয়ে বিদেশে অবস্থান করছিলেন। মেয়াদ শেষে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার যোগাযোগ করলেও তারা কর্মস্থলে যোগদান করেননি। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক আশরাফুল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক পান্থ প্রতিম সরকার, প্রভাষক মো. আহসানউল্লাহ, প্রভাষক মো. খায়রুল বাশার ও প্রভাষক উপমা দাস। এছাড়াও আছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কাকলী খাতুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ময়মুনা বেগম কলি, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবব্রত পাল, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া নাহিয়ান জুলফিকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অধরা তাহ্সিন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল হুসাইন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাবিয়া খাতুন।
এদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অফিস আদেশে জানানো হয়, সরকারি চাকরিবিধি লঙ্ঘনসহ নৈতিক স্খলনজনিত সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে