স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুরে বৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২৫ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
রোববার (১৫ মার্চ) রাত ৯টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উপজেলার অধিকাংশ এলাকা অন্ধকারে। দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে তীব্র দমকা হাওয়ার সঙ্গে হঠাৎ বৃষ্টি শুরু হয়। ঝড়ে বাড়িঘরের পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
ভোলাহাট বাজারের ব্যবসায়ী করিম উদ্দিন বলেন, বিদ্যুৎ না থাকায় পানির মোটর চালানো যাচ্ছে না। গৃহস্থালি কাজে সংকট দেখা দিয়েছে। একই অবস্থা গোমস্তাপুরেও।
পল্লী বিদ্যুৎ সমিতির ভোলাহাট জোনাল অফিস জানায়, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে মোট আটটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন এলাকায় একই সঙ্গে চারটি খুঁটি উপড়ে পড়ায় মূল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
ভোলাহাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ইব্রাহীম জানান, সোমবার সকাল থেকে তাদের কারিগরি টিম ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতের কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো স্থাপন করে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
২ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
২ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
৪ ঘণ্টা আগে