স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুরে তিনি মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে মেজো মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক ও রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মা শাহিনুর বেগম (৩৮), বড় মেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সায়মা আক্তার (২১), মেজো মেয়ের নাম ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। তাদের মধ্যে সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তবে বেশ কয়েক বছর ধরে তারা রায়পুরের একটি ভাড়া বাসায় থাকেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা বলতে পারেনি স্থানীয় কেউ।
মারধরে নিহত অন্তর মজুমদার নোয়াখালীর সুবর্ণচরের কার্তিক মজুমদারের ছেলে। তিনি রায়পুরে ভ্রাম্যমাণ ফল বিক্রিতা। প্রায় দেড় বছর আগে স্ত্রীসহ গোডাউন রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তবে প্রায় ৭-৮ মাস আগে তিনি বাসা ছেড়ে চলে যান।
অন্তরকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে শাহীনুরে স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে সেখানেই তিন মেয়েসহ শাহীনুরকে কুপিয়ে জখম করা হয়। এতে পরিবারের চারজন নিহত হন। ঘটনার সময় ছেলে বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর পরিদর্শনে এসে বাড়ির মালিক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি জানান, অন্তর মজুমদার তাঁর স্ত্রীসহ প্রায় দেড় বছর গোডাউন রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। প্রায় ৭-৮ মাস আগে তিনি বাসা ছেড়ে চলে যান। পূর্বপরিচিত হওয়ায় সকালে তিনি শাহীনুরের বাসায় আসেন। এ সময় অন্তরকে ওই বাসায় দেখে আসার কারণ জানতে চান রানী নামে এক প্রতিবেশী। অন্তর তাঁকে জানায়, সে পানির পাইপ ঠিক করতে এসেছেন। তবে এটা বিশ্বাস না হওয়ায় কলাপসিবল গেট আটকে স্থানীয়দের খবর দেন রানী।
এসপি আবু তারেক বলেন, তিনি (রানী) পদক্ষেপটি না নিলে হয়তো ঘটনাটি উদ্ঘাটন করাই সম্ভব হতো না। এরপরও ঘটনাটি নিয়ে অধিকতর তদন্ত চলছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তা বলতে পারেনি পুলিশ।

হত্যাকাণ্ডের আগেই কাজে চলে যাওয়ায় বেঁচে গেছেন শাহীনুরের একমাত্র ছেলে সিফাত হোসেন। তিনি রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন। মুরাদ বলেন, সিফাতের মা ও ৩ বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে দোকানে কাজে আসায় সে কিছুই জানত না। ঘটনা জানার পর থেকে সেও আতঙ্কগ্রস্ত। সে কারও সঙ্গে কথা বলার অবস্থায় নেই।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, মা-মেয়েসহ তিনজনের মরদেহ হাসপাতালে রয়েছে। সন্দেহভাজন যুবককে পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। তাঁকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর পর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। যুবককে মারধরের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের ৬-৭ জন সদস্য আহত হয়েছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে