স্ট্রিম সংবাদদাতা

ঢাকার সাভারে মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাজারে শাকসবজি কেনার সময় এক ব্যক্তি তাঁকে ধাক্কা দিয়ে পোশাক ও পর্দা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই দিয়েছেন নায়লা নাঈম।
ভেরিফায়েড ফেসবুকে নায়লা জানিয়েছেন, সোমবার (১ জুন) বিকেলে সাভারের ভাকুর্তা বাজার এলাকায় পারিবারিক জমি রয়েছে। সেখান থেকে ঢাকায় ফেরার পথে মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে বাজার করার সময় হেনস্তার শিকার হন তিনি।
নায়লা নাঈমের ভাষ্যে, রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি শাকসবজি কিনছিলেন। তাঁর হাতে বাজারের ব্যাগ ছিল। একটি দোকানে টাকা পরিশোধের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি তাঁকে ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার সময় ওই ব্যক্তি তাঁর পোশাক নিয়ে মন্তব্য করেন।
‘পর্দা নাই, বাজারে ঘুরছে’ বলে মন্তব্য করে নায়লা নাঈম বলেন, ‘লোকটা বলে, আমার মাথায় পর্দা নাই, আমি কেন বাজারে আসছি। প্রথমে বিষয়টা বুঝতে পারিনি। পরে বুঝতে পারি। এসব কথা বলে আমাকে ধাক্কা দেয়।’
ঘটনার পর নায়লা দ্রুত বাজার ত্যাগ করেন। অটোতে ওঠার পর পুরো বিষয় উপলব্ধি করেন বলে জানান। তিনি বলেন, ‘আম্মু তখন আমার ব্যাগ ঠিক করছিল এবং আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। আমি এমন মানুষ না, কেউ বাজে মন্তব্য করবে আর আমি কিছু না বলে চলে আসব। কিন্তু ঘটনাটা এত আকস্মিক ছিল যে, প্রতিবাদ করতে পারিনি। পুরো রাস্তায় ভাবছিলাম, আমার নিজের দেশে কেন এমন অপমানের শিকার হলাম।’
থানায় অভিযোগ করেছেন কিনা- প্রশ্নে নায়লা নাঈম বলেন, আনুষ্ঠানিক অভিযোগ করিনি। সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি কাউকে কিছু জানাইনি। প্রথমে সবাই এভিডেন্স চাইবে। আমি তো লোকটাকে চিনি না। একজন র্যান্ডম বাজারের লোক। তাঁকে কোথা থেকে খুঁজে বের করব? বাজারের লোকজনের সঙ্গে কথা বলারও সুযোগ হয়নি। তার আগেই আম্মু আমাকে নিয়ে চলে আসে।
সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফরহাদ আলী বলেন, এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৩১ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে