স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশের ভেতর পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তাদের আটকে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদল।
রোববার (১৪ জুন) ভোর ৫টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৮ পুরুষ ও ৩ নারী রয়েছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নজরে আসার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুশইন চেষ্টা রুখে দেয় বিজিবির টহলদল। পরে ওই লোকজনকে ভারতের সীমান্তের কাঁটাতারের কাছে পাঠিয়ে দেয়। পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুপুরে ওই এলাকায় গিয়ে তাদের দেখা যায়নি।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকার দায়িত্ব পালন করছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পুশইনসহ সীমান্তের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
৪ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
৬ ঘণ্টা আগে