স্ট্রিম প্রতিবেদক

বঙ্গোপসাগরের ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে। অন্যদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার (৩ নভেম্বর) দেশের অধিকাংশ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিয়েছে। ফলে দেশের অধিকাংশ জায়গায় আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে শুষ্ক। তবে দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় সামান্য পরিবর্তন হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৭৬ শতাংশ।
গত কয়েক দিনের মতোই রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, আর দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে শীতের প্রাথমিক পরশ আরও স্পষ্টভাবে অনুভূত হতে পারে।
আগামীকাল সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

.png)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে তাঁর দল।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা না পেয়ে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
আমদানি লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা-সংক্রান্ত নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ নির্দেশনাগুলো একত্র করে সমন্বয় করা হয়েছে।
৩ ঘণ্টা আগে