স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর আদাবরে ‘কবজি কাটা’ ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে চাপাতির কোপে আদাবর থানার ওসি জাহিদুল ইসলামসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। অভিযানে পুলিশের পাল্টা গুলিতে আহত দুই ছিনতাইকারীসহ চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টসের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ‘কানা’ আমির (গুলিবিদ্ধ), ‘চোরা’ রুবেল, আরিফ হোসেন জয় এবং আবুল কাসেম। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি আদাবরে এক বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোহাম্মদপুরের তুরাগ হাউজিংয়ের ২ নম্বর রোডে ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ নামে একটি ছিনতাইকারী চক্রের সদস্যরা অবস্থান করছে।
খবরের সত্যতা যাচাইয়ে আদাবর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
আদাবর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়েই ছিনতাইকারী চক্রের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে তিনি নিজে এবং উপপরিদর্শক (এসআই) তরুণ গুরুতর আহত হন।
আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা ৪টি গুলি ছুড়লে ‘চোরা’ রুবেল ও ‘কানা’ আমির নামের দুই ছিনতাইকারী আহত হন। পরে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আরিফ হোসেন জয় ও আবুল কাশেমকে আটক করা হয়।
ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ আরও জানায়, গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই চক্রের মূল হোতা ‘কবজি কাটা আনোয়ার’সহ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে