স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চীনের বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশটির ১২৫ ব্যবসায়ীর সামনে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।
তিনি জানান, আন্তর্জাতিক বিনিয়োগ কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারে পদক্ষেপ নেওয়া হয়েছে।
আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীনের ব্যবসায়ীদের সেবা সহজ করতে শিগগির দেশটিতে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করবে বাংলাদেশ।
অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা এবং সুযোগ-সুবিধার বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

.png)

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ডের শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে ছাত্রদল নেতাকর্মী ও ছাত্রজনতা। রোববার ইউএনওকে অবরুদ্ধ করে রাখেন তারা।
৪ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য (এমপি) অধ্যাপক আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা অভিযোগ উঠেছে। রোববার দুপুরে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতে কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। রোববার (৯ আগস্ট) দুপুরে প্রসিকিউশন কার্যালয়ের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
১ ঘণ্টা আগে
তামাকজাত পণ্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কতা প্রদানের হার গত বছরের তুলনায় ৩ শতাংশ বেড়ে ৮৮ শতাংশ হয়েছে। তবে আইন অনুযায়ী সতর্কতার পরিমাপ ও স্থান মেনে চলায় ঘাটতি দেখা গেছে।আইন অনুযায়ী তামাকজাত পণ্যের মোড়কে ছবিসহ ৫০ শতাংশ স্থানজুড়ে সতর্কবার্তা দেওয়ার কথা।
২ ঘণ্টা আগে