মিরপুরে শিশু রামিসা হত্যা
স্ট্রিম সংবাদদাতা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার (৭) হত্যায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানাকে ‘কুলাঙ্গার সন্তান’ হিসেবে আখ্যা দিয়েছেন তার বাবা জাকির আলী। এমন সন্তানের লাশও দেখতে চান না বলে জানান তিনি।
সোহেল নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর দক্ষিণপাড়া গ্রামের জাকির আলীর ছেলে। বৃহস্পতিবার (২১ মে) সরেজমিনে ওই গ্রামে গেলে স্থানীয়রাও তার বিচার চান।
এলাকাবাসীর দাবি, সোহেলের নৈতিক অধঃপতন গ্রাম থেকেই শুরু হয়েছিল। এলাকায় থাকার সময় ছিনতাই, মাদক সেবনসহ নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। চুরির অপরাধে জেলও খেটেছেন।
এসব ঘটনায় বাড়ি থেকে বের করে দেওয়ার পর সোহেল নিজের নাম বদলে ফেলেন বলেও জানান তারা। এলাকাবাসী জানান, তিন বছর আগে সিংড়া ছাড়ার সময়ও তার নাম সোহেল রানা ছিল। পরে পারিবারিক নাম বদলে জাকির হোসেন হয়ে উঠেন তিনি।
সোহেলের বাবা জাকির আলী বলেন, ‘বাড়ি থেকে বের করে দেওয়ার পর সে আরেকটি বিয়ে করেছে বলে শুনেছিলাম। সেই স্ত্রীকে নিয়ে যে বাচ্চাকে হত্যা করেছে, তার যেন সর্বোচ্চ শাস্তি হয়। বাবা হয়ে আমি সেই কুলাঙ্গার সন্তানের লাশও দেখতে চাই না।’
এলাকার লোকজন জানান, প্রায় ১৪ বছর আগে সিংড়ার মহেশচন্দ্রপুর বাজারে একটি ছোট্ট দোকানে রিকশা-সাইকেল মেকানিকের কাজ দিয়ে কর্মজীবন শুরু সোহেলের। এ সময় তার মাদকাসক্তির বিষয়টি সামনে চলে আসে। মাদকের টাকা জোগাড়ে জুয়া খেলা শুরু করেন। এক সময় শুরু করেন চুরি। স্থানীয় হাট-বাজার ও বাড়িতে দিনমজুরির কাজের নামে চুরি করতে গিয়ে ধরা পড়ে জেলেও যান।

প্রতিবেশী কয়েকজন জানান, সংসার জীবনে প্রবেশ করলে নেশা-অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফেরানো যাবে- এমন বিশ্বাসে সোহেলকে বিয়ে দেন বাবা। প্রথমে কয়েক মাস ভালো চললেও আবার চুরি ও জুয়ায় আসক্ত হয়ে পড়েন তিনি। এ নিয়ে সংসারে তুমুল অশান্তি হতো। এর মধ্যেই তার একটি ছেলে শিশু হয়।
তারা আরও জানান, স্ত্রী-সন্তানের ভরণপোষণ দিতে না পারায় বাবার সঙ্গেও সোহেলের তুমুল ঝগড়া হতো। এর মধ্যে জুয়ার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন। প্রায় ১০ লাখ টাকার ঋণ পরিশোধে বাবা ও স্ত্রীকে চাপ দেন। স্ত্রী বাবার বাড়ি থেকে টাকা আনতে না পারায় বিবাহবিচ্ছেদ করেন সোহেল। পরে সঞ্চিত অর্থ ও জমি বিক্রি করে ওই ঋণ শোধ করেন সোহেলের বাবা।
স্থানীয়দের ভাষ্য, এলাকার এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লে তিন বছর আগে সোহেলকে বাড়ি থেকে বের করে দেন বাবা। পরে সিংড়া বাজার এলাকায় থাকার সময় পৌর এলাকার বালুয়াবাসুয়া গ্রামের স্বপ্না আক্তারকে বিয়ে করেন। এরপর পারিবারিক নাম বদলে ‘জাকির হোসেন’ হিসেবে ঢাকায় পাড়ি জমান তিনি।
সোহেলের বোন জলি বেগম বলেন, ‘বাবা তাঁকে (সোহেল) বাড়ি থেকে বের করে দেওয়ার পর কখনোই যোগাযোগ করেনি। তাঁর প্রথম স্ত্রী ও সন্তান এখনো আমাদের সঙ্গে থাকে। এত বড় সংসার বাবা একা চালান মেকানিকের কাজ করে। ও (সোহেল) যে এত বড় একটা পিশাচ, তা আমরা জানতাম না। আমরা ওর কঠোর শাস্তি চাই। ওর দায় নেওয়ার ক্ষমতা নেই আর।’
মহেশচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘আমরা তাঁকে সোহেল নামেই চিনি। বাড়ি থেকে বের করে দিলে রাগ করে বাবার নামই ধারণ করে সে। এখানে সে চুরি ও জুয়ার সঙ্গে জড়িত ছিল। কিন্তু ঢাকায় একটা বাচ্চাকে মেরে ফেলবে, এটা আমরা কখনো ভাবিনি।’
এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী সেকশন-১১ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেছেন। এতে সোহেল রানা, তাঁর স্ত্রী স্বপ্না আক্তার ছাড়াও অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

হাম ও রোগটির উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে তিনজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে চার শিশু।
২৬ মিনিট আগে
শিশু হত্যা-ধর্ষণের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতিকে চিঠিও দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
দেশের মোট স্বাস্থ্যব্যয়ের ৭০ শতাংশের বেশি অর্থ জনগণকে নিজের পকেট থেকে মেটাতে হচ্ছে, যা অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি বদলাতে সরকার ধাপে ধাপে স্বাস্থ্য বরাদ্দ বাড়ানো এবং সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বাণিজ্য চুক্তির তদন্ত চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
২ ঘণ্টা আগে