স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একটি সড়কের নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ। তবে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী। এর পর থেকে নির্মাণকাজ বন্ধ রেখে আগের দরপত্র বহির্ভূত মালামাল অপসারণ করেছে ঠিকাদার।
‘ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষকপ্রকল্পের আওতায় কাশিপুর থেকে সুন্দরপুরবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটি পাকাকরণ বাস্তবায়ন করছে উপজেলা এলজিইডি। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজটি করছে মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ। ২০২৪ সালের ২২ ডিসেম্বর শুরু হওয়া কাজ চলতি বছরের ৩০ আগস্ট শেষ হওয়া কথা। তবে তাদের বিরুদ্ধে কাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে এলাকাবাসী।
এলাকাবাসী বলছে, স্থানীয় একটি ইটভাটার নিম্নমানের ইট ও বালির খোয়া মিক্সস করে রাতের আঁধারে নির্মাণাধীন সড়কটিতে এনে কাজ শুরু করেন ঠিকাদার। এতে সড়কটি অল্প দিনেই নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তারা।
কালীগঞ্জ এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাশিপুর-সুন্দরপুরবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণের দরপত্র পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ। সড়কটি নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৩৬ লাখ টাকা।
মঙ্গলবার (২০ মে) সকালে গিয়ে দেখা গেছে, সড়কটির কাজে অত্যন্ত নিম্নমানের ইট, বালি, ইটের খোয়াসহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এসব সামগ্রী ইতিমধ্যে রুলারও (সমান) করে ফেলা হয়েছে। সড়কটির এজিংয়ের (ইটের খাড়া মেম্বার)-এর দুই পাশে সিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হচ্ছে না। এতে অল্প বৃষ্টিতেই নির্মাণাধীন সড়কটি ধ্বসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সড়কের কাজে অনিয়মের বিষয়টি স্থানীয় এলজিইডি প্রকৌশলীকে জানানো হলে পরের দিন বুধবার (২১ মে) তিনি সড়কটি পরিদর্শন করেন। পরিদর্শনের ঘণ্টা দুয়েকের মধ্যেই একটি স্মারকে নিজে স্বাক্ষরিত পত্র দেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। চিঠিতে ওই সড়কের কাজের নির্ধারিতমান বহির্ভূত মালামাল অপসারণের নির্দেশ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজী মর্তুজা হিরো বলেন, ‘সড়কে কিছুটা নিম্নমানের ইট বা ইটের খোয়া আছে, সব না। এই কাজে আমার অনেক লস হবে।’
সড়কের কাজের বিষয়ে জানতে চাওয়া হয় কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশের কাছে। তিনি বলেন, ‘খবর পেয়ে আমি সড়কটির তদারকি কর্মকর্তা সার্ভেয়ার আজিজুর রহমানকে সঙ্গে নিয়ে পরিদর্শন করি। ওই সড়কে এ পর্যন্ত ব্যবহৃত ইট, ইটের খোয়া ও বালির মিশ্রণ অত্যন্ত নিম্নমানের। যা স্পেসিফিকেশন (পূর্বনির্ধারিত) বহির্ভূত এবং অগ্রহণযোগ্য। আর এসব সামগ্রী সড়ক থেকে অপসারণের জন্য ইতিমধ্যে আমি ঠিকাদারকে চিঠি দিয়েছি। এখন পূর্বের সামগ্রী অপসারণ চলছে, পরে পরিদর্শন করে নতুন করে কাজ শুরু করা হবে।’
জানতে চাইলে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিন বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা এলজিইডি দপ্তরের কেউ যদি অনিয়মের সঙ্গে যুক্ত থাকেন, তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কালীগঞ্জে ওই কাজের ঠিকাদার যদি সড় থেকে নিম্নমানের সামগ্রী অপসারণ না করে, তাহলে কাজ বন্ধ করে দেওয়া হবে। এমনকি এর থেকেও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে