স্ট্রিম ডেস্ক

দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
আর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, কিছু সময়ের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হয়েছে। ইউএসজিএস-এ ভূমিকম্প দুটির মাত্রা দেখানো হয়েছে ৫ দশমিক ২ ও ৪ দশমিক ৯ করা হয়।
অন্যদিকে এই ভূমিকম্প নিয়ে তথ্য দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সোমবার সকাল ৬টায় নিজের ফেসবুক পোস্টে পলাশ জানান, ভোরে একটি নয়, দুটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৪। তার ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটি ভারতের আসাম রাজ্যে সংঘটিত হয়।
তিনি আরও জানান, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
মোস্তফা কামাল পলাশ বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মাত্রার ভূমিকম্প। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটারশক অনুভূত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

.png)

বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
২ ঘণ্টা আগে
ফরিদপুরের বোয়ালমারীতে গুনে গুনে ঘুষ নেওয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে ফরিদপুর জেলা প্রশাসকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে