রংপুর
স্ট্রিম সংবাদদাতা

দেশে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শনিবার। দেশজুড়ে চলছে উৎসবের প্রস্তুতি। তবে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদে কৃষকের ঘরে নেই আনন্দের ছোঁয়া। কারণ, যেই আলু বিক্রির টাকায় তাদের ঘরে আসার কথা ঈদের পোশাক, উৎসবের খাবার সেই ফসলের দামই যে নেই বাজারে।
রংপুরের তারাগঞ্জের পোদ্দারপাড়ার মাঠে আলু খেতে দাঁড়িয়ে থাকা কৃষক তারাজুল ইসলামের হতাশা কণ্ঠে বলেন, ‘কৃষকের ফির ঈদ আছে বাহে? আমরা বেতন-বোনাস পাই না। কষ্ট করে ফসল ফলাই, আর শেষে লোকসান খাই। ধার করে আলু লাগাইছি, এখন সেই টাকা শোধ কেমনে করম-এই চিন্তায় আছি।’
রংপুরের বেশিরভাগ কৃষকের অবস্থায় তারাজুলের মতো। তারা জানান, রংপুর কৃষি অঞ্চল। কয়েক বছর ধরে ঈদের আগে আলু ও তামাক বিক্রির টাকাই থাকে এখানকার মানুষের প্রধান ভরসা। এই অর্থেই চলে ঈদের কেনাকাটা, পাশাপাশি বোরো মৌসুমের প্রস্তুতি। কিন্তু এবার চিত্র ভিন্ন। উৎপাদন খরচ কেজিপ্রতি ১৫-১৬ টাকা হলেও বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র ৯-১০ টাকায়; তাও ক্রেতা মিলছে না।
এরই মধ্যে নতুন করে আঘাত হেনেছে বৃষ্টি। গত ১১ থেকে ১৩ মার্চের বৃষ্টিতে ১ হাজার ৭৩২ হেক্টর জমির আলু, ভুট্টা, গম ও শাকসবজি খেত ডুবে যায়। আবার শুরু হয়েছে বৃষ্টি। এতে আলু ও সবজি পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি বিভাগের তথ্যানুযায়ী, রংপুরে প্রায় ২৩ লাখ ৪২ হাজার পরিবার সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। এ কারণে ফসলের দাম না পেলে বা ক্ষতি হলে এই অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার সীমা থাকে না। উৎসব দূরে থাকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করাও কঠিন হয়ে পড়ে অনেকের জন্য।
জেলার প্রামানিকপাড়া গ্রামের কৃষক আনারুল হক নির্ভরশীল তার দুই একর জমির ফসলের উপর। তিনি বলেন, ‘গত আলুতে লস খাছি। এবারও লাভের আশা করি আলু লাগাছি। ভাবছিলাম আলু বেচে পরিবারে জন্য ঈদের কেনাকাটা করব। কিন্তু আলুর দাম নাই। এবার ঈদ মাটি, বোরো লাগাব কী দিয়া দুশ্চিন্তায় আছি।’
হাড়িয়ারকুঠি গ্রামের কৃষক রফিকুল ইসলামের আক্ষেপ, ‘আগে পাইকার বাড়িত এসে আলু-তামাক কিনি নিয়া যাইত, আগাম টাকাও দিত। এবার কাউরে খুঁজে পাওয়া যায় না। টাকার অভাবে মেয়ের বাড়িতে কিছু দিতে পারলাম না। এই কষ্টটা বেশি।’
একই হতাশা শোনা যায় কাচনা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের কণ্ঠেও। তিনি বলেন, ‘একদিকে দাম নাই, আরেকদিকে পানিতে আলু নষ্ট। কৃষকের জন্য ঈদে সরকারে কোনো বিশেষ সুবিধাও নাই। কোনো উপহার নাই। কিন্তু দেশটাক হামার মতো কৃষকেরাই বাঁচে রাখছে। কৃষকের বাঁচার কোনো পথ নাই।’
রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, ফসল সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা উন্নত করতে পারলে কৃষক ন্যায্যমূল্য পাবে। এই দিকে দৃষ্টি দেওয়াটা জরুরি।
তিনি আরও বলেন, এবার বৃষ্টিতে কিছু ফসল ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। কিছু খেত আক্রান্ত হলে আলু পঁচার মতো পরিস্থিতি হয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে প্রক্টর এ কে এম রাশিদুলের পদত্যাগের দাবি উঠেছে।
৩ ঘণ্টা আগে
দেশে প্রতিবছর বাড়ছে বজ্রপাতে মৃত্যু। বিশেষ করে হাওর অঞ্চলে এপ্রিল-মে মাসে ধান কাটার মৌসুমে বজ্রপাতে মৃত্যু সবচেয়ে বেশি। চলতি বছরের ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ৭ দিনেই বজ্রপাতে ৭১ জন মারা গেছেন। সব মিলিয়ে এ বছর মৃত্যু শতাধিক।
৩ ঘণ্টা আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গানের আসর জমিয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিনব এই কৌশলে তাদের গাঁজাসহ আটকে করে শাহবাগ থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
৩ ঘণ্টা আগে