স্ট্রিম প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ হাজার বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘খবর প্রকাশিত হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি ভাইদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল (অটো ক্যানসেল) হচ্ছে। পাঁচ হাজার বা কিছু সংখ্যা বলা হচ্ছে, যা সঠিক নয়।’
শামা ওবায়েদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, ৬২৬ জন বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। এটি শুধু দেশনির্দিষ্ট নয়; পাকিস্তান, ফিলিপাইন, নেপালসহ অন্য দেশের নাগরিকদের ভিসাও বিভিন্ন কারণে বাতিল হয়েছে।’
বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘৬২৬ জনের মধ্যে ৪১৭ জনের ভিসা নবায়নের জন্য আমরা ইতিমধ্যে পাঠিয়েছি। বাকিগুলো পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে।’
ভিসা নবায়ন না হওয়ার বড় কারণ ভুয়া কাগজপত্র বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আরব আমিরাত সরকার যখন ধরতে পারে, তখন তারা সেই ভিসা আর নবায়ন করছে না।’
আইন মেনে না চলায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘যে দেশে কাজ করছে, সে দেশের আইন মেনে চলাটা অত্যন্ত জরুরি। প্রবাসীদের বিষয়ে বাংলাদেশ সরকার সচেষ্ট আছে। তারপরও যখন আইন ভঙ্গ করা হয়, তখন আমাদের জন্য কঠিন হয়ে যায়।’
প্রবাসীদের আইনবহির্ভূত কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমিরাতের চাকরিদাতা কোম্পানিগুলোর সঙ্গে আবুধাবি দূতাবাস যোগাযোগ করছে। চাকরি হারানোর কারণে যাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে, তাদেরও কিছু দায়দায়িত্ব আছে।’
অভিবাসন ব্যয় কমাতে সরকার সচেষ্ট বলে দাবি করে তিনি বলেন, ‘বেশি টাকা যাতে না দিতে হয় এবং দুই নম্বর কোম্পানি যাতে প্রতারণা না করতে পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি।’

.png)

অভিবাসন নিয়ে প্রতারণা বন্ধ না করলে কঠিন পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে ‘অনেক ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্র ও যুবশক্তির মিছিলে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগামী আগস্টের শেষ দিকে উৎপাদন শুরু হতে পারে। তবে চুল্লিতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি বা ‘স্পেন্ট ফুয়েল’ রাশিয়ায় ফেরত পাঠানোর দীর্ঘমেয়াদি চূড়ান্ত আইনি চুক্তি এখনো সম্পন্ন হয়নি।
৬ ঘণ্টা আগে