স্ট্রিম প্রতিবেদক

দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ডিওএইচএস বারিধারায় অবস্থিত ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ ভোটকেন্দ্রে ভোট দিতে এসে তিনি এসব কথা বলেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের সত্য সংবাদ পরিবেশনের ফলে বিভিন্ন অপপ্রচার ও প্রোপাগাণ্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।’
পরে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল ও পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ধানের শীষ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
রাজধানীর ঢাকা-১১ আসনের একটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেল ভিন্নধর্মী রাজনৈতিক সমীকরণের চিত্র। জাতীয় পার্টির ‘লাঙ্গল’ এবং এনপিপির ‘আম’ প্রতীকের পোলিং এজেন্টদের কেউ কেউ দাবি করছেন, কেন্দ্রের পরিস্থিতি দেখে তারা এখন কার্যত বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন।
৩১ মিনিট আগে
ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
শেরপুর সদরে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেনকে (৪৮) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে