ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার তথ্য চাইল ইসি
স্ট্রিম প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরার তথ্য চেয়ে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা চিঠিতে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার তথ্য প্রস্তুত করে হার্ডকপি এবং সফটকপি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিসারদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করে কমিশনে দেবেন।
চিঠিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, তার কোনোটি অচল থাকলে তা জরুরিভিত্তিতে সচল করতে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে গত ২৭ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ইসি। কমিশনের চূড়ান্ত হিসাব অনুযায়ী সারাদেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ১৯৬টি।
.png)


-40e58c.jpeg)


-bb27c1-256x144.webp)
