স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে; কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। এ দেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচনে ১১ দলের প্রার্থীদের জন্য ভোট চেয়ে মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। তারা আবার লুটপাটের উৎসব ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। বাংলার মানুষের নাভিশ্বাস উঠেছে চাঁদার পয়সা গুনতে গুনতে।
মামুনুল হক তাঁর বক্তব্যের মাঝে কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে তাঁকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে সদর ও হোসেনপুরে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।
দলটির সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে আয়োজিত সভায় ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে