স্ট্রিম সংবাদদাতা

ফুটবল বিশ্বকাপের মৌসুম এলেই বদলে যায় দেশের চিত্র। অলিগলি, পাড়া-মহল্লা, শহর থেকে গ্রাম—সবখানে শোভা পায় নানান দেশের পতাকা। অনেকের কাছে এই পতাকা শুধুই পছন্দের দলের প্রতি ভালোবাসা দেখানোর উপলক্ষ। তবে কিছু মানুষের কাছে এটি জীবিকার অবলম্বন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আব্দুস সোবহান তেমনই একজন। চারটি বছর তিনি অপেক্ষায় থাকেন কখন আসবে বিশ্বকাপের মৌসুম। কারণ এই সময়েই যে তাঁর পতাকা বিক্রির ব্যবসা জমজমাট হয়ে ওঠে। মেলে পরিবারের মুখে হাসি ফোটানোর ক্ষণিক সুযোগ।
আব্দুস সোবহান জানান, এই সময়ে তার দম ফেলারও সুযোগ থাকে না। একটি বাঁশে বিভিন্ন দেশের পতাকা বেঁধে ঘুরেন মৌলভীবাজারের এক উপজেলা থেকে আরেক উপজেলায়। কখনও হাটে, কখনও আবাসিক এলাকায়, আবার কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করেন আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগালের মতো জনপ্রিয় দেশের পতাকা।
তিনি আরও জানান, বিশ্বকাপ এলে পতাকার চাহিদা বাড়ায় কিছু বাড়তি আয় হয়। সেই টাকায় পাঁচ সদস্যের পরিবারের একটু ভালো খাবারের পাশাপাশি কিছু শখ-আহ্লাদও পূরণ করতে পারেন।
আব্দুস সোবহান বলেন, ‘মানুষ আনন্দ করে পতাকা কেনে। আর আমি সেই পতাকা বিক্রি করে পরিবারের খরচ চালাই। বিশ্বকাপ এলে তাই আমাদের মতো মানুষেরও কিছুটা আনন্দ হয়।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে