স্ট্রিম সংবাদদাতা

ভরা মৌসুমে দিনাজপুরের হিলিতে সব ধরনের চালের দাম বেড়েছে। এক মাসের মধ্যে কেজিতে ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
চালের দাম বৃদ্ধির জন্য মিলার সিন্ডিকেট ও আমদানিকারকদের দুষছেন বিক্রেতারা। অন্যদিকে, আমদানি বন্ধ ও মিলাররা সরকারকে চাল দেওয়ায় দাম বেড়েছে বলে দাবি করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) হিলির বাজার ঘুরে দেখা যায়, আমদানি শম্পাকাটারি জাতের চাল কেজিতে ১৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়। স্বর্না জাতের চাল ৭ টাকা বেড়ে ৫৩, মিনিকেট প্রকার ভেদে ৬৪ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা ইমরুল কায়েস জানান, সরবরাহ কমের অজুহাতে শষ্যভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের চালের দাম। দেশে চলছে বোরোর ভরা মৌসুম। এখনো অনেক এলাকায় কৃষকরা খেত থেকে ধান কেটে ঘরে তুলছেন। আবহাওয়া ভালো থাকায় ধানের ফলন ভালো হয়েছে। বাজারে নতুন চাল এলেও, প্রভাব পড়েনি। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
হিলি বাজারের চাল বিক্রেতা সুভ্রত কুন্ডু জানান, হাসকিং মিল বন্ধ থাকায় অটোমিলাররা সিন্ডিকেট করে এখন দাম বাড়াচ্ছেন। তাঁরা কম দামে ধান কিনে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন।
আমদানিকারক মোস্তাফিজুর রহমান জানান, চাল আমদানি বন্ধের কারণে সরবরাহ কমে গেছে। আমদানি শুরু হলে দাম কমে আসবে। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ। দাম নিয়ন্ত্রণে সরকারের উচিৎ আমদানির অনুমতি দেওয়া।
মিলার মোস্তাকিম হোসেন জানান, সরকারকে অটোমিলাররা মোটা চাল দিচ্ছে। চিকন চালের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। চিকন চালের উৎপাদন শুরু হলে দাম কমে আসবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩১ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে