স্ট্রিম প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা কাম্য নয়। এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে বাস্তবায়ন করতে হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলনে’ তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনা হবে এবং যথাযথ বিচার নিশ্চিত করা হবে।

.png)

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (৩০) নামে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরকে অব্যাহতি দিয়েছে দল। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে। দুই
২০ মিনিট আগে
নারীদের নিরাপদ যাতায়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কর্মজীবী নারীরা। তাদের দাবির প্রেক্ষিতে এই সেবার পরিধি বা রুট বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের দুটি জেলায় নতুন এ বিশেষ সার্ভিস চালু করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদি হাসান। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানা থেকে মাহদিসহ আটক ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাজু আহমেদ।
১ ঘণ্টা আগে