স্ট্রিম প্রতিবেদক

আগামী ১০ দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং এর উজানে (ভারতের বিভিন্ন প্রদেশ) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ এবং উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর—এই ছয় জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজ রোববার (২১ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ‘সাপ্তাহিক ধারণাগত পূর্বাভাস’ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ সময়ে স্থানভেদে সর্বোচ্চ ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হানের সই করা ওই প্রতিবেদনে নদী অববাহিকাভিত্তিক সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ দিন উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
একই সময়ে উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এছাড়া ভারী বৃষ্টির কারণে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি বেড়ে সেখানকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বিপৎসীমার নিচেই থাকবে ব্রহ্মপুত্র ও গঙ্গা-পদ্মা
দেশের প্রধান নদ-নদীগুলোর বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১০ দিন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেতে পারে। যমুনা নদীর পানিও বাড়বে। তবে তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।
অন্যদিকে, গঙ্গা ও পদ্মা নদীর পানি আগামী কয়েকদিন স্থিতিশীল থাকলেও পরবর্তীতে কিছুটা বাড়তে পারে। তবে এই অববাহিকাতেও পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা আপাতত নেই।
এছাড়া পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের নদীগুলোর (মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি) পানি আগামী ৭ দিন দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে