
দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় জয়ের পথ ধরে লাল বলের ক্রিকেটে দলের উন্নতির ব্যপারে তুলে ধরেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের জয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাবেক এই ব্যাটার বলেন, ‘গত আট-নয় মাস ধরে টেস্ট ও ওয়ানডেতে আমাদের দল ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে। দলের প্রধান কোচ এবং তিন ফরম্যাটের অধিনায়ক সাম্প্রতিক সময়ে স্পোর্টিং উইকেটে খেলার যে সিদ্ধান্ত নিয়েছেন, তার ইতিবাচক প্রভাব ডারউইন টেস্টে কাজে লেগেছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের অনুভূতি প্রকাশ করে আশরাফুল বলেন, ‘ডারউইনে ওদের দেশে গিয়ে টেস্ট জয় করাটা দলের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট। লাস্ট সাতটা টেস্টের মধ্যে আমরা পাঁচটাতে জিতেছি আর এই সাফল্যের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’
দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর ব্যাটিং ইউনিট নিয়ে কাজ করবেন বলে জানিয়ে তিনি বলেন, ‘ম্যাকাই টেস্টে আমাদের ব্যাটিংটা তেমন আশানুরূপ হয়নি। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে ব্যাটিং বিভাগ নিয়ে আমি আলাদা কাজ করব।’
প্রথম টেস্টে তানজীদ তামিমের ব্যাটিংয়ের প্রশংসা করে আশরাফুল বলেন, ‘একটা শতক পেতে হলে ব্যাটিংয়ে একটা টেম্পারমেন্ট শো করতে হয়। যেটি তামিম অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে ভালোভাবে করে দেখিয়েছেন। আমি আশা প্রকাশ করব সামনে সে এই ধারাবাহিকতা বজায় রাখবে।’
মিরপুরে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে গেম ডেভেলপমেন্ট টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানান তিনি।
নতুন ক্রিকেটার তৈরির জন্য প্রতি মৌসুমে খেলোয়াড়দের ম্যাচের সংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়ে আশরাফুল বলেন, ‘আমাদের যদি সত্যিকারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে যেতে হয়, তবে তরুণদের ম্যাচের সংখ্যা বাড়াতেই হবে। এলিট পর্যায়ের ১৫-২০ ম্যাচ খেললে তেমন উন্নয়ন সম্ভব হবে না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো আমাদেরও দীর্ঘমেয়াদে ক্রিকেট খেলার সুযোগ নিশ্চিত করতে হবে।’
.png)
-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৯ ঘণ্টা আগে
খেলার মাঠ থেকে ক্লাবের ব্যালেন্স শিট কোথাও যেন ছাড় দিতে নারাজ স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা। এক গ্রীষ্মের দলবদল মৌসুমেই ৪৪৮ মিলিয়ন ইউরো ঘরে তুলে বিশ্বরেকর্ড গড়লো ইংলিশ ক্লাব চেলসি।
১০ ঘণ্টা আগে
টানা পাঁচ সেশনের বেশি সময় ধরে ব্যাট করার পর শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। ম্যাচের ১৮২তম ওভার চলছে, তাওহীদ হৃদয়ের নামের পাশে ২৯৮ রান। ওভারের প্রথম বলটি মিডঅন দিয়ে ঠেলে দুই রান নেওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ৩০০।
০২ সেপ্টেম্বর ২০২৬