স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ থেকে এ বছর ছয় হাজার চালক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দুবাই ট্যাক্সি কোম্পানি (ডিটিসি)।
আজ রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে কোম্পানির প্রতিনিধিরা এই প্রতিশ্রুতি দেন।
প্রতিনিধিদল জানায়, বর্তমানে ডিটিসির ১৫ হাজার কর্মীর মধ্যে প্রায় আট হাজারই বাংলাদেশি। কোম্পানিতে কাজ করা ২৭টি দেশের কর্মীদের মধ্যে কর্মদক্ষতা ও সততার কারণে বাংলাদেশিদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক বাছাইয়ের সাক্ষাৎকার শুরু হবে।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকারি সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, 'দুবাই পৌঁছানোর পর প্রশিক্ষণ চলাকালেও কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করতে হবে।' এ ছাড়া কেবল চালক নয়, বাংলাদেশ থেকে নার্স ও চিকিৎসকদের মতো পেশাজীবীদের নিয়োগ দিতে তিনি কোম্পানির প্রতি আহ্বান জানান।
অভিবাসন ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, 'একজন চালককে দুবাই যেতে বিপুল অর্থ খরচ করতে হয়, যা সংগ্রহ করতে গিয়ে প্রান্তিক মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়েন। আমরা এই খরচ কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ জানাচ্ছি।'
বৈঠকে প্রবাসীকল্যাণ সচিব মো. মোখতার আহমেদ এবং নিয়োগের কারিগরি প্রতিষ্ঠান ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

.png)

হঠাৎ একদিন অফিস থেকে জানানো হলো, আপনার চাকরি আর নেই। এমন পরিস্থিতিতে রাগ, দুশ্চিন্তা বা হতাশা কাজ করা স্বাভাবিক। তবে চাকরি হারানো মানেই আপনার যোগ্যতা নেই, এমন নয়। অনেক সময় কর্মীর কাজের মানের সঙ্গে চাকরি হারানোর সরাসরি সম্পর্কও থাকে না। চাকরি হারানোর পর প্রথম কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এই সময় আব
১৭ আগস্ট ২০২৬
‘থমসন ফাউন্ডেশন ইয়াং জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। তরুণ সাংবাদিকদের অনুসন্ধানী ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে এই পুরস্কার আয়োজন করা হয়।
০৭ আগস্ট ২০২৬
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।