স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার হয়।
নিহত মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকীপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে। স্ত্রী নাসরিন আক্তার ও এক সন্তানকে নিয়ে জীবননগরে বসবাস করতেন তিনি।
স্থানীয়দের মতে, নিহত মাহমুদুর রহমান শান্ত, ভদ্র ও হাসিখুশি কর্মকর্তা ছিলেন। দাম্পত্য কলহের জের ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
মাহমুদুর রহমানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া হলেও তা পরে মিটে যেত। ঘটনার আগের রাতে বা সকালে তাদের মধ্যে কোনো বিরোধ হয়নি।
তিনি জানান, সকালে মাহমুদুর রহমান ঘুম থেকে উঠে ছেলের জন্য জুস কিনতে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান তাঁর স্ত্রী।
নিহতের পিতা আতাউর রহমান জানান, তাঁর ছেলে ও পুত্রবধূর মধ্যে প্রায়ই ঝগড়া ও মনোমালিন্য হতো। তিনি বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মাহমুদুর তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছে। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর জানতে পারি।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুপুর ১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, ‘মাহমুদুর রহমান শান্ত, ভদ্র ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন।’

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
৪ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
৬ ঘণ্টা আগে