স্ট্রিম প্রতিবেদক

দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর হিসাবে, এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদকাসক্তদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পরে নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক জরিপে দেশে প্রায় ৮০ লাখ মাদক ব্যবহারকারীর তথ্য পাওয়া গেছে। নতুন সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক মাদকের বিস্তারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এ অবস্থায় মাদকসেবীদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, সরকার পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি ১৪৩ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকাসক্তের তুলনায় সরকারি চিকিৎসাসুবিধা এখনও পর্যাপ্ত নয়। তাই বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মধ্যে ৭৩টিকে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
তিনি বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোকে জাতীয় গাইডলাইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে পরিচালনার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সকালে মৎস্য ভবন এলাকা থেকে একটি মাদকবিরোধী শোভাযাত্রা শুরু হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হবে।
পরে সেখানে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়, বার্ষিক মাদক প্রতিবেদন প্রকাশ এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

.png)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রবেশে রাত ১০টার বিধিনিষেধ বাতিলসহ তিন দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘অবরোধবাসিনী’ নামের একটি প্ল্যাটফর্ম।
৬ ঘণ্টা আগে
ঢাকা সফর করে গেলেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা ‘র’ প্রধান পরাগ জৈন। গতকাল রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির তিন শীর্ষ কর্মকর্তা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান আটকে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
৭ ঘণ্টা আগে