স্ট্রিম সংবাদদাতা

উপকূলবাসীর কাছে ২৯ এপ্রিল মানেই শোক, বেদনা আর হারানোর দীর্ঘশ্বাস। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে চালিয়েছিল নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। রাতের অন্ধকারে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় জনপদ, বিলীন হয়ে যায় হাজারো পরিবার।
সরকারি হিসাব অনুযায়ী, সেই ভয়াবহ দুর্যোগে প্রাণ হারান ১ লাখ ৩৮ হাজার ৮৮২ জন মানুষ। বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়। অগণিত মানুষ হারান তাঁদের ঘরবাড়ি, সহায়-সম্বল এবং প্রিয়জন।
সেই বিভীষিকাময় রাতের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সুতরিয়া এলাকার বাসিন্দা আবুল কাশেমকে (৬৫)। তিনি জানান, ২৬ এপ্রিল থেকেই শুরু হয়েছিল ঝড়-বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের সংকেত বাড়ছিল, কিন্তু অভিজ্ঞতার অভাবে কেউ এলাকা ছাড়েননি।

কাশেম বলেন, ‘২৯ এপ্রিলের রাতে প্রায় ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাস সবকিছু ভাসিয়ে নেয়। বাবা-মা, ভাই-বোন—সবাইকে হারিয়েছি। তাঁদের মরদেহ পর্যন্ত খুঁজে পাইনি। ৩৬ বছর পার হয়ে গেছে, কিন্তু এই দিন এলেই সব স্মৃতি নতুন করে জেগে ওঠে।’
তিনি আরও জানান, দুর্যোগের পর এলাকা ছেড়ে অন্যত্র বসতি গড়লেও হারানো স্বজনদের স্মৃতি আজও তাঁকে তাড়া করে।
আবুল কাশেমের মতো অসংখ্য মানুষ এখনো বয়ে বেড়াচ্ছেন সেই রাতের দুঃসহ স্মৃতি। অনেক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী বা স্ত্রী, কেউবা ভাই-বোন—শোকের এই ভার আজও বহন করে চলেছে উপকূলবাসী।

ধলঘাটার বাসিন্দা, বর্তমানে দুবাইপ্রবাসী মিছবাহ উদ্দিন জানান, ২৯ এপ্রিল ধলঘাটাবাসীর কাছে একটি বেদনার রাত। এদিন শত শত মানুষ হারিয়েছে আপনজন। সাগরে তলিয়ে গেছে ঘরবাড়ি, পশুপাখি ও মানুষের স্বপ্ন। দ্বীপ ছেড়ে যেতে হয়েছিল হাজারো পরিবারকে। এখনো সেই বিভীষিকাময় রাতের কথা মনে পড়লে স্বজন হারানোর বেদনায় আঁতকে ওঠেন অনেকে।
জানা যায়, ১৯৯১ সালের ২৯ এপ্রিল উপকূলীয় এলাকায় ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছিল। তবে যথাযথ প্রস্তুতি ও সচেতনতার অভাবে অধিকাংশ মানুষ নিরাপদ স্থানে সরে যাননি। রাত ১০টার পর ১০ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলে আঘাত হানে, যা মুহূর্তেই গ্রাম-গঞ্জ তলিয়ে দেয়।
প্রতি বছর এই দিনে উপকূলীয় অঞ্চলে মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা, র্যালি এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয়। তবে শোকের পাশাপাশি সামনে আসে উপকূলের নিরাপত্তাহীনতার চিত্রও।

স্থানীয়রা জানান, কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, ঈদগাঁও, কক্সবাজার সদর ও টেকনাফের অনেক বেড়িবাঁধ এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে লাখো মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে বসবাস করছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, ‘বর্তমানে জেলায় ৫ শতাধিক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। পুরোনো অনেক শেল্টারের পরিবর্তে নতুন শেল্টার নির্মাণ করা হয়েছে। মানুষ এখন আগের তুলনায় অনেক সচেতন। দুর্যোগের পূর্বাভাস পেলেই তারা আশ্রয়কেন্দ্রে চলে যান, ফলে প্রাণহানি অনেক কমেছে।’
তবে বিশেষজ্ঞদের মতে, ৩৬ বছর পরও ১৯৯১ সালের সেই ভয়াল ২৯ এপ্রিল উপকূলবাসীর হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে রয়ে গেছে—যা সময়ের সঙ্গে মুছে যায়নি, বরং প্রতি বছর নতুন করে বেদনা জাগিয়ে তোলে। এ ধরনের পরিস্থিতি এড়াতে শুধু আশ্রয়কেন্দ্র বৃদ্ধি নয়; টেকসই বেড়িবাঁধ নির্মাণ, আগাম সতর্কতা জোরদার এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা আরও বাড়ানো জরুরি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে