স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে এক মধ্যবয়স্ক বিধবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোরের দিকে পৌর শহরের মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ছকিনা বেগমের (৫০) স্বামী সাফি উল্যাহ বছর তিনেক আগে মারা যান। তাঁদের দুই সন্তান বিদেশে থাকেন। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে ছাদের ওপর দিয়ে ছকিনা বেগমের ঘরে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তিনি চিৎকার দিলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় আশপাশের লোকজন। তবে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিষয় মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান তিনি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে