স্ট্রিম প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী পশুর হাটে প্রচুর গরু এলেও বেচাকেনা জমেনি। পাইকার ও খামারিরা তিন-চার দিন আনায় হাট ছোট-বড় গরুতে ভরে গেছে।
রোববার (২৪ মে) সরেজমিনে দেখা গেছে, হাটে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা বাড়লেও এখনো বেচাকেনা জমেনি। ব্যবসায়ীরা আশা করছেন, রোববার রাতের পর সরকারি ছুটি শুরু হলে বেচাকেনায় গতি আসবে।
কুষ্টিয়ার পোড়াদহ থেকে ২৭টি গরু নিয়ে আসা পাইকার মোহাম্মদ শরিফুল স্ট্রিমকে বলেন, ‘দুই দিন আগে হাটে এসেছি। তবে এখনো একটিও বিক্রি হয়নি। অফিস-আদালত বন্ধ হলে বিক্রি শুরু হবে।’ দুই দিন আগে কেন এলেন- প্রশ্নে তিনি বলেন, ‘গরমে সারা রাত ট্রাকে দাঁড়িয়ে থাকায় গরুর বিশ্রাম প্রয়োজন। তাই আগেই চলে এসেছি।’
সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিন ধরে ঢাকায় তীব্র গরম আবহাওয়া। এই গরমে গরুর যেন হিটস্ট্রোক না হয়, তাই আলাদা সামিয়ানা ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।
চুয়াডাঙ্গা থেকে ৪৬টি গরু নিয়ে আসা ডাবলু মিয়া দীর্ঘ ২৭ বছরের হাটের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘ঈদের দুই দিন আগে থেকে বেচাকেনা শুরু হয়। বেশি বিক্রি হয় ঈদের আগের দিন। ঢাকায় মানুষের গরু রাখার জায়গা নেই বলে শেষ মুহূর্তেই কেনে।’

বড় গরুর বাজার এখনো না জমলেও স্বল্প পরিসরে ছোট গরুর বেচাকেনা শুরু হয়েছে। মানিকগঞ্জের রুবেল মিয়া জানান, তাঁর চারটি ছোট গরুর মধ্যে দুটি বিক্রি হয়েছে। ছোট গরুতেই ক্রেতার বেশি আগ্রহ।
রাজবাড়ীর দৌলতদিয়ার ইনতাব আলী জানান, তাঁর ছয়টি ছোট গরুর একটি বিক্রি হয়েছে। তিনি বলেন, ‘অনেকে ভাবে শেষ সময়ে ছোট গরুর দাম বাড়ে। তাই আগেভাগেই কেনে।’
এদিকে, গরুর অতিরিক্ত দাম নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তাঁরা বলছেন, গরুর দাম প্রত্যেক বছরই বাড়ে। তবে এবার একটু বেশি মনে হচ্ছে।
মিরপুরের আজিজুল হক বলেন, ‘অনেক বেশি দাম চাচ্ছে। বাজার জমে উঠলে দাম কিছুটা কমতে পারে।’ মোহাম্মদপুর থেকে আসা নাইম কবীর জানান, আজ গরু কিনতে নয়, বরং দেখতে এসেছেন। দাম বেশি হওয়ায় আরও দু-এক দিন দেখে কিনবেন।

.png)

চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্তদের ত্রাণসহায়তা দিতে দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।
৩ মিনিট আগে
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর আগে যৌথ কারিগরি কমিটির বৈঠক হবে। তিন মাস আগে বাংলাদেশ এজন্য চিঠি দিলেও, দিন জানায়নি কুয়ালালামপুর। এর মধ্যেই শ্রমবাজার চালু নিয়ে মন্ত্রীর ঘোষণায় আলোচনা-সমালোচনা চলছে।
২৬ মিনিট আগে
রাজধানীতে টানা ভারী বর্ষণে গত ৯ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক এই অতি ভারী বৃষ্টিতে কার্যত পানিতে ডুবে গেছে ঢাকা, চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
নীলফামারীর ডোমারে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নদীয়াপাড়ার প্রদীপ বর্মনের স্ত্রী, দুই সন্তান ও ভাই।
১ ঘণ্টা আগে