স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীর শিবপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের (বাইক) সংঘর্ষে দুজন এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নাফিজ নরসিংদী হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে। স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে। দুই বন্ধু আব্দুল মান্নান ভূইয়া কলেজের শিক্ষার্থী ছিল। আজ শিবপুর শহীদ আসাদ কলেজে এইচএসসি পরীক্ষা দিয়ে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, নাফিজ ও স্বাধীন দুপুরে পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে বাজনাবো বাসস্ট্যান্ডে পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ওসি কোহিনুর মিয়া জানান, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে।

.png)

উপযুক্ত সময় বা পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
২ ঘণ্টা আগে-f8f097-256x144.webp)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।
২ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)