স্ট্রিম প্রতিবেদক

ত্বক ফর্সাকারী আটটি ব্র্যান্ডের ক্রিম নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (৪ আগস্ট) সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নির্ধারিত মাত্রার চেয়ে এসব ব্র্যান্ডের ক্রিমে অতিরিক্ত পরিমাণে ক্ষতিকর মার্কারির (পারদ) উপস্থিতি পাওয়া গেছে। একইসঙ্গে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এসব ক্রিম ব্যবহার না করতে ভোক্তাদের আহ্বান জানিয়েছে বিএসটিআই।
নিষিদ্ধ ক্রিমের মধ্যে পাকিস্তানের ব্র্যান্ডগুলো হলো– চাঁদনি হোয়াইটেনিং ক্রিম, নিউ ফেস বিউটি ক্রিম, নাভিয়া বিউটি ক্রিম, নাভিয়া হোয়াইটেনিং ক্রিম, নুর হোয়াইটেনিং ক্রিম, ডিউ বিউটি ক্রিম ও গোরি বিউটি ক্রিম। বাংলাদেশে পণ্যগুলো এসজে এন্টারপ্রাইজ, কিউসিআই কোম্পানি, লোয়া ইন্টারন্যাশনাল, নুর এন্টারপ্রাইজ, ক্রিয়েটিভ কসমেটিকস ও গোরি কসমেটিকস প্রাইভেট লিমিটেড বাজারজাত করে।
নিষিদ্ধ বাকি পণ্য চীনের ন্যাচারাল পার্ল স্ক্রিন ক্রিম, যেটি বাজারজাতে রয়েছে জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস।
বিএসটিআই জানায়, বাজারে প্রচলিত রং ফর্সাকারী ক্রিমের অধিকাংশ অবৈধভাবে আমদানি করা। লাগেজে আসায় এসব পণ্যের মান যাচাইয়ের সুযোগ থাকে না। তবে, সম্প্রতি বাজার থেকে কয়েকটি ক্রিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১ পিপিএমে চেয়ে বহুগুণ বেশি পারদ পাওয়া গেছে।
পরীক্ষায় চাঁদনি হোয়াইটেনিং ক্রিমে ১২০.৩৯ পিপিএম, নিউ ফেস বিউটি ক্রিমে ৪৪.৭২, নাভিয়া বিউটি ক্রিমে ৫৯.৮২, নাভিয়া হোয়াইটেনিং ক্রিমে ৭৯.৭০, নুর হোয়াইটেনিং ক্রিমে ৮২.৭৬, ডিউ বিউটি ক্রিমে ১২৩.৩৭, গোরি বিউটি ক্রিমে ৫৬.৯৩ এবং ন্যাচারাল পার্ল স্ক্রিন ক্রিমে ৬৭.৪৯ পিপিএম পারদের উপস্থিতি পাওয়া গেছে।
দীর্ঘদিন পারদযুক্ত ক্রিম ব্যবহারে ত্বকের স্বাভাবিক সুরক্ষা ক্ষমতা নষ্ট, ত্বক পাতলা, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনির ক্ষতি, স্নায়ুতন্ত্রের জটিলতা এবং অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্য নিয়ে আপসের কোনো সুযোগ নেই। ক্ষতিকর উপাদানের প্রসাধনী উৎপাদন, আমদানি কিংবা বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে