স্ট্রিম সংবাদদাতা

জুলাই গণ-অভ্যুথানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের এই এমপি।
রুমিন ফারহানা বলেন, ‘আইনগত অবশ্যই কোনো বাধা নেই। ওনি (শেখ হাসিনা) ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর- সেটিই ওনি ফলো করবেন।’
বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি বিভিন্ন দেশে আছে। সেই জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই এটাকে স্বাগত জানাই। তারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক যে পরিকল্পনা ও বর্তমান মন্ত্রণালয়ের কোথাও ভুলভ্রান্তি কিছু হয়ে থাকলে, সে ব্যাপারে পজিটিভ কোনো ফিডব্যাক দেন, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকামড (অবশ্যই স্বাগতম)।
উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

.png)
-a79bc2-256x144.webp)
একটি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
১৪ মিনিট আগে
ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী-পুত্র ও শ্বশুরের মরদেহে দেশে আনার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শুক্রবার তাঁদের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছাতে পারে বলে আশা করছে পরিবার।
৩৬ মিনিট আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৪২ মিনিট আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ কক্ষে ভোট গ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রী পাশে বস
১ ঘণ্টা আগে