
গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা আহত হয়েছেন। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার এজলাসে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রের দেওয়া তথ্যমতে, বিচারক মো. সুজন মিয়ার এজলাসে বিচারকাজ চলার সময়ে এজলাসের সামনের দিকের পেছনের বেঞ্চে বসে বিচারপ্রার্থীরা কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে বিচারক মো. সুজন মিয়া এজলাস থেকে সরাসরি একটি কাচের পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি সরাসরি শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি জখম হন।
আহত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা বলেন, ‘আদালতের পেছনের বেঞ্চে বিচারপ্রার্থীরা কথা বলছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে বিচারক মো. সুজন মিয়া পেপারওয়েট ছুড়ে মারেন, যা আমার মাথায় এসে লাগে।’
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বলেন, বিচারকের এই আচরণ চরম অনাকাঙ্ক্ষিত ও পেশাগত শিষ্টাচারবহির্ভূত।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিম বলেন, আদালতের এজলাসে বসে একজন বিচারক এভাবে আইনজীবী বা সাধারণ মানুষের ওপর হামলা চালাতে পারেন না। তিনি জ্ঞানহীন মানুষের মতো কাজ করেছেন। তবে যে শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন, তাকে উদ্দেশ্য করে তিনি ঘটনাটি ঘটাননি। এজলাসের মধ্যে অপ্রীতিকর এ ঘটনার বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা হয়েছে, তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়ার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে