স্ট্রিম প্রতিবেদক

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশেও দ্রুত কমানো হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১ জুন) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রোববার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, প্রতি মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়। মে মাসে কিন্তু এটি হয়নি, কারণ এপ্রিলে একবার সমন্বয় করা হয়েছিল।
তিনি আরও বলেন, আমরা একটা কথা বারবার বলার চেষ্টা করেছি, সরকার যখন একান্ত উপায়হীন হবে তখনই এ ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো নিতে বাধ্য হবে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে এ ধরনের বাস্তবতা এসেছে।
বাংলাদেশে ব্যবহার হওয়া জ্বালানি তেলের ৬৬ শতাংশই ডিজেল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটার পেছনেই সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দিতে হয়। কিন্তু তারপরও কিন্তু এটা আনটাচড, যাতে সাধারণ মানুষ কোনোভাবে অ্যাফেক্টেড না হয়। কিন্তু আমি যেটা বলেছি, আমরা উপায়হীন। কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে সমন্বয় করতে হচ্ছে।’
তেলের দাম পর্যায়ক্রমে বাড়বে কিনা জানতে চাইলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার আশাবাদী মধ্যপ্রাচ্য সংকট দ্রুতই সমাধান হবে। সেক্ষেত্রে তিনি দায়িত্ব নিয়ে বলতে পারেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমলে সরকারও এটি দ্রুত কমিয়ে আনবে।
অবশ্য দেশের মানুষের অতীত অভিজ্ঞতা সুখকর নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মানে যেভাবে বাড়ে হয়তো বা সেভাবে কমে না। কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই সংকট সমাধান হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন— যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত নেব।’

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৯ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১০ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে