স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কাতারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দোহায় বৈঠক করেছেন। বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বরাবর একটি সংহতিপত্র হস্তান্তর করেন।
সোমবার (৩০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ দূত হুমায়ূন কবির কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আমিরের কাছে পৌঁছানোর জন্য সংহতিপত্র তাঁর নিকট হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংহতিপত্রে উপসাগরীয় অঞ্চলের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার এবং জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে কাতারে বসবাসরত প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কাতার সরকারের নেওয়া পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। পত্রে কাতারের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ পাশে থাকবে—এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এছাড়া, ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার প্রয়োজনে লন্ডনে যাতায়াতের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় কাতার আমিরের মহানুভবতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি, সংলাপ এবং মানবিক কূটনীতিতে কাতারের ভূমিকার প্রশংসা করেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশ-কাতার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
সফরকালে হুমায়ূন কবির কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার এই সফর দুই দেশের অংশীদারিত্বকে আরও গতিশীল করবে। এই মিশনের অংশ হিসেবে হুমায়ূন কবিরের আরও কয়েকটি উপসাগরীয় দেশ সফরের পরিকল্পনা রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে