স্ট্রিম প্রতিবেদক

বিদেশ থেকে ভাড়া করে কয়েকজন ব্যক্তিকে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আজ শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতিনিধি নির্বাচন করতে চাইলেই বলে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই, সেটা ভালো করে দেখা উচিত। নির্বাচন না হলে জনগণ প্রতিনিধি নির্বাচন করবে কীভাবে। আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কী করে। আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে কোত্থেকে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না।’
জনগণ আনুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি বোঝে না দাবী করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন একটা জগাখিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু পিআর পদ্ধতি সম্পর্কে তারা নিজেরাই জানে না।
সংস্কার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সংস্কার করা যায় না। কয়েকটি বৈঠকে এটা সম্ভব না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
গত ১৫ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে, তা খুব কম সময়ে পূরণ হওয়ার নয়। বিচার বিভাগ, আইন বিভাগ, স্বাস্থ্যখাতসহ সব কিছুই নষ্ট করে দিয়েছে তারা। শুধু তাই নয়, তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার-নির্যাতন করে গণতান্ত্রিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার (গঠন) ধ্বংস করেছে।

ফরিদপুরের চর-ভদ্রাসনে পদ্মা নদীতে জেলেদের মাছ ধরা ‘হাজারি’ বড়শিতে ধরা পড়ছে মিঠা পানির একটি কুমির। সোমবার সকালের দিকে উপজেলা সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাট এলাকায় পদ্মা নদীতে কুমিরটি ধরা পড়ে। পরে কুমিরটি মুখ রশিতে বেঁধে নদীতে রাখা হয়েছে। পদ্মায় হঠাৎ কুমির ধরা পড়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
৬ মিনিট আগে
মৃত্যু নিশ্চিত করার পর সাতটি মরদেহ ট্রলারে তোলা হয়। রাত আড়াইটার দিকে মেঘনা ও শীতলক্ষ্যা নদীর মোহনায় নিয়ে যাওয়া হয় মরদেহগুলো।
২৬ মিনিট আগে
২০১৪ সালের ২৭ এপ্রিল দিনে-দুপুরে নারায়ণগঞ্জ শহর থেকে অপহৃত হয়েছিলেন সাতজন ব্যক্তি। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশের ইতিহাসের অন্যতম আলোচিত সেই ‘সাত খুনের আজ ১২ বছর বা এক যুগ পূর্ণ হচ্ছে।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১ ঘণ্টা আগে