ওয়ার্ল্ডকাপ কাউন্টডাউন
ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে ২০২৬ সালের আসরটি হতে যাচ্ছে এক অনন্য নজির। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই মহাযজ্ঞের আয়োজক হিসেবে থাকছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর বাকি মাত্র ৪৫ দিন। বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে পড়ুন স্ট্রিমের নিয়মিত আয়োজন ‘বিশ্বকাপ কাউন্টডাউন’—
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ঘানার অংশগ্রহণের আলোচনা উঠলেই সামনে আসে ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় ম্যাচের শেষ মুহূর্তে ডোমিনিক আদিয়াহের হেডারটি; যা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ গোল লাইনে দাঁড়িয়ে হাত দিয়ে ঠেকিয়ে দেন। পরবর্তী সময়ে ঘানার আসামোয়া গিয়ান স্পট কিক থেকে শর্ট নিলে তা বারের উপরে লাগলে গোলবঞ্চিত হয় ঘানাইয়ান্সরা। ম্যাচটি অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে গড়ালেও সেই ম্যাচে ৪-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ঘানা।
২০২৬ বিশ্বকাপে তারা এসেছে একঝাঁক ‘ইউরোপীয় ঘরানার’ তরুণ তুর্কিদের নিয়ে, যারা নিজেদের দিনে যেকোনও জায়ান্টকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
২০০৬, ১০, ১৪, ২২ এবং এবারের ২৬ এর বিশ্বকাপসহ মোট পাঁচবার বিশ্বকাপে অংশ নিচ্ছে ঘানা। দলটির সর্বোচ্চ সাফল্য এসেছিল ২০১০ সালে বিশ্বকাপে, সেখানে তারা কোয়ার্টার ফাইনালে খেলেছিল। বর্তমানে ঘানা ফিফা র্যাঙ্কিংয়ে ৭৪ নম্বরে অবস্থান করছে। এখন পর্যন্ত তাঁরা বিশ্বকাপে ১৫টি ম্যাচ খেলে পাঁচটিতে জয়ের বিপরীতে সাত ম্যাচে পরাজয় বরণ করে। দেশটি ফুটবল বিশ্বে ‘ব্ল্যাক স্টারস’ নামে পরিচিত।

দেশটি চলতি বছরের এপ্রিলে জার্মান কোচ অটো আডোকে বরখাস্ত করার পর পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজকে চার মাসের জন্য নিয়োগ দেয়। এর আগে তিনি স্যার এলেক্স ফারগুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের এসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন। তাছাড়া তাঁর কোচিং ক্যারিয়ারে পর্তুগাল, ইরান, মিশন ও ওমানের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর কোচিংয়েই ২০০৩-০৪ মৌসুমে স্প্যানিস ক্লাব রিয়াল মাদ্রিদ স্প্যানিস সুপার কাপ জেতে।
এবারের বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে ঘানা কাফ অঞ্চল (কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল) থেকে ‘আই গ্রুপে’ লড়াই করে। বাছাই পর্বের ১০ ম্যাচে আটটিতে জয়ের বিপরীতে একটিতে হার এবং একটিতে ড্র করে ব্ল্যাক স্টারসরা। বাছাই পর্বের শুরু থেকেই ঘানা তাদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছে। সবমিলিয়ে বিরোধী শিবিরের জালে ২৩ গোল জড়ানোর বিপরীতে হজম করেছে ছয়টি গোল।

ঘানা এবার মূল আসরে প্রতিযোগিতায় নামবে অন্যতম কঠিন গ্রুপ ‘এল’-এ। বিশ্বকাপ শুরুর প্রথম সপ্তাহেই (১৮ জুন) তারা মাঠে নামবে পানামার বিপরীতে। এরপর ২৪ জুন ইংল্যান্ড ও ২৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহামে খেলা মোহাম্মদ কুদুস ঘানার হয়ে ৪৬ ম্যাচে ১৩ গোল করেছেন। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগের ২৫-২৬ মৌসুমে টটেনহামের হয়ে ২ গোল ও ৬ এসিস্ট করেছেন এই লেফট ফুটেড রাইট উইঙ্গার।

আর লেস্টার সিটিতে খেলা জর্ডান আইউ ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের ৯ ম্যাচে করেছেন সাত গোল। একইসঙ্গে সমানসংখ্যক এসিস্টও করেছেন। এই পবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বিপক্ষে হ্যাট্রিক করার গৌরবও অর্জন করেছেন। জাতীয় দলের হয়েও ১১৭ ম্যাচে ৩৩ গোল করেছেন জর্ডান।
ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া থাকায় ঘানা এই গ্রুপে ‘আন্ডারডগ’ হিসেবে শুরু করবে। যদিও তারা বড় দলগুলার বিপক্ষে চমক দিয়ে পয়েন্ট অর্জন করতেও সক্ষম। যেমনটা তাঁরা করেছিল ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ২-২ গোলে ড্র করে।
কুদুস-জর্ডানের পায়ে ভর করেই ঘানা পানামার বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট নেওয়ার চেষ্টাই করবে। আর ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনও পয়েন্ট অর্জন করতে পারলে ২০১০ সালের পর আবারও নকআউট স্টেজে যাওয়ার উচ্ছ্বাসে মাতবে ঘানাইয়ানরা।

ত্রিনিদাদ টেস্টে পাকিস্তানের ইনিংস ধসিয়ে বিরল কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভার বল করে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে এমন বোলিং নজিরবিহীন।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল।
১৮ ঘণ্টা আগে
ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
২১ ঘণ্টা আগে